How To Order On Poshra - কিভাবে পসরায় অর্ডার করবেন

আসসালামু আলাইকুম,আপনি পসরায় যেকোনো কিছু অর্ডার করতে ভিজিট করেন poshra.fun এ

আপনার পছন্দের প্রোডাক্ট যাচাই করুন,তারপর আপনার প্রয়োজনীয় সাইজ সিলেক্ট করুন,তারপর Order Now বাটনে ক্লিক করুন।
Order Now বাটনে ক্লিক করলে আপনাকে চেকআউট পেজে নিয়ে যাবে,চেক আউট পেজে প্রোডাক্টের পরিমাণ বাড়াতে "+" বাটনে ক্লিক করুন,কমাতে "-" ক্লিক করুন,প্রোডাক্ট চেকআউট পেজ থেকে ডিলেট করতে "❌" বাটনে ক্লিক করুন।
আপনি নিচে দেখতে পাবেন আরো শপিং করুন বাটনে এই বাটনে ক্লিক করলে আপনি হোমপেজে যাবেন,সেখান থেকে আরো পছন্দের প্রোডাক্ট থাকলে সাইজ সিলেক্ট করে order now বাটনে ক্লিক করুন তাহলে চেকআউট পেজে নিয়ে যাবে,আর কোনো প্রোডাক্ট নিতে না চাইলে সরাসরি চেকআউট পেজে উপরে থাকা কার্ট বাটনে ক্লিক করুন।
আরো শপিং বাটনের নিচে কুপন ফিল্ড আছে,যেখান সঠিক কুপন কোড দিলে আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন।
এর নিচে চেক আউট অপশনে আপনি কোন প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন তা কত পিস,কত মূল্য,ডেলিভারি চার্জ কত দেখতে পারবেন।
এই অপশনের নিচে আছে পেমেন্ট মেথড নির্বাচন করুন অপশন।পসরাফান পাঁচটি পেমেন্ট মেথড নিয়ে কাজ করে বিকাশ,নগদ,রকেট,উপায়,ক্যাশ অন ডেলিভারি।আপনি পেমেন্ট করতে বিকাশ,নগদ,রকেট,উপায় যেকোনো একটি অপশন ক্লিক করলে নিচে নাম্বার দেখতে পারবেন এবং আর উপরে দেখতে পারবেন কোন পেমেন্ট মেথডের মাধ্যমে টাকা দিচ্ছেন আর আপনার অর্ডারের মোট টাকা কত।

উদাহরণ বিকাশ - মোট টাকার পরিমাণ
আর আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি অপশনে ক্লিক করলে অপশনটি নীল হবে এবং উপরে Cod - মোট টাকার পরিমাণ লেখা আসবে,এর নিচে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করলে অর্ডার কনফার্ম হয়ে ম্যাসেজ দিয়ে নতুন একটা পেজে নিয়ে আসবে।
এই পেজে আপনি শুরুতেই দেখতে পারবেন অর্ডার আইডি,আপনার নাম,নাম্বার,ঠিকানা,পেমেন্ট পদ্ধতি,কোন কোন প্রোডাক্ট অর্ডার করলেন এবং অবশ্যই অর্ডার আইডিটি সংরক্ষণ করুন।এর নিচে দেখতে পারবেন Tracking করুন বাটন আর হোমপেজে ফিরে যান বাটন।হোমপেজে ফিরে যান বাটনে ক্লিক করলে আবার শপিং করতে পারবেন।ট্র্যাকিং করুন বাটনে ক্লিক করলে আপনি অর্ডার আইডি দিন ফিল্ড আর নিচে ট্র্যাক করুন বাটন পাবেন,সংরক্ষিত অর্ডার আইডিটি পেষ্ট করুন,ট্র্যাক বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার পার্সেলের কি অবস্থা।

আপনার সকল অর্ডার কিভাবে দেখবেন অথবা অর্ডার আইডি হারিয়ে ফেললে কি করবেন?

আপনার সকল অর্ডার দেখতে অথবা অর্ডার আইডি হারিয়ে ফেলে পুনরায় পেতে poshra.fun যাবেন,সেখান থেকে নিচের দিকে স্ক্রল করলে শেষে দেখতে পারবেন কাস্টমার সার্ভিস অপশন,এর নিচে আছে my orders নামের অপশন,এখানে ক্লিক করুন।এখানে ক্লিক করলে আপনি দুটি ফিল্ড দেখতে পারবেন অর্ডারকৃত ফোন নাম্বার দিন এর নিচে খুঁজুন বাটন।অর্ডারকৃত ফোন নাম্বার বলতে যে নাম্বারটি অর্ডার করার সময় চেকআউট ফর্মে দিয়েছিলেন সেটা দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করলেই আপনার সকল অর্ডার দেখতে পারবেন এবং কোন অর্ডারের অর্ডার আইডি হারিয়ে ফেলেছেন সেটা এখানে আছে

Happy Shopping On Poshra